1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তাঁর ছেলের বিরুদ্ধে পৃথক মামলা অনুমোদন দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

রাজশাহী — জেলা প্রতিনিধি

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে রাজশাহী ও পাবনার মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্ধারিত সময়ে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে থেমে যায়। ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়। হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় এবং লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেন থেমে যাওয়ার পর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে সড়কপথে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করে। রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করার লক্ষে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি রেলওয়ে প্রশাসন।

এ বিষয়ে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না তা স্পষ্ট হবে।

এই দুর্ঘটনার ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ও অন্যান্য রুটের ট্রেন চলাচলের ওপর বিরূপ প্রভাব পড়েছে। শিডিউল বিপর্যয় দেখা দেওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং লাইন মেরামত সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026