1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার ঝিনাইদহে আইনমন্ত্রী: মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার সেনবাগে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সার সংকট নিরসনে ইউনিয়নভিত্তিক ডিলারশিপ ও শূন্য পদে নতুন ডিলারের উদ্যোগ গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যারিস্টার ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় দুই বন্ধু নিহত রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে অচেতন তরুণী বহনের ঘটনার রহস্য উন্মোচন ফরিদপুর-৪ আসনে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের অননুমোদিত ৩১ ঋণদাতা অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিএফআইইউর কঠোর সতর্কতা

সেনবাগে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
জাতীয় ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের পথে যেকোনো ধরনের বাধা কঠোরহস্তে প্রতিহত করা হবে এবং সেনবাগে কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা মিলনায়তনে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছি। এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দলের নীতি ও আদর্শ সবসময় অনুসৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন, ন্যায়পরায়ণতা এবং উচ্চ নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই কেবল একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠন করা সম্ভব। বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন খাতের সংস্কার প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়গুলোতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এসব খাতের দীর্ঘমেয়াদি সংস্কারে কাজ করছে। তাই জাতীয় স্বার্থে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা এবং মাদ্রাসায় যাতায়াতের পথে ছাত্রীদের উত্ত্যক্ত করার নানা অভিযোগ উত্থাপন করা হয়। এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে বখাটে ও উত্ত্যক্তকারীদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করার এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সমস্যাগুলোর বিষয়ে তিনি অবগত রয়েছেন। পর্যায়ক্রমে আলোচনা সাপেক্ষে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026