1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিভারপুলের ফরোয়ার্ড কোডি গাকপোকে দলে ভেড়াতে তোরজোড় শুরু করেছে ম্যানচেস্টার সিটি শিক্ষাব্যবস্থায় বড় সংস্কার: ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম, আগামী বছর থেকেই যুক্ত হচ্ছে এআই ও প্রযুক্তিভিত্তিক বিষয় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার ঝিনাইদহে আইনমন্ত্রী: মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার সেনবাগে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সার সংকট নিরসনে ইউনিয়নভিত্তিক ডিলারশিপ ও শূন্য পদে নতুন ডিলারের উদ্যোগ গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যারিস্টার ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় দুই বন্ধু নিহত রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে অচেতন তরুণী বহনের ঘটনার রহস্য উন্মোচন

ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে আল তাওয়ুনকে হারিয়েছে আল নাসর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
খেলাধূলা ডেস্ক
সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে আল তাওয়ুনকে ২-১ গোলে পরাজিত করেছে আল নাসর। রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ের ফলে চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আল নাসর।
ম্যাচের শুরুতেই ছন্দপতন ঘটে স্বাগতিক শিবিরে। দ্বাদশ মিনিটের মাথায় বাসেম মোহাম্মদ আলহুরাইজির করা গোলে এগিয়ে যায় সফরকারী আল তাওয়ুন। প্রথমার্ধজুড়ে গোল শোধের চেষ্টা চালায় আল নাসর। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বদেশি মিডফিল্ডার সামু কস্তার গোলে সমতায় ফিরে ম্যাচ জমে তোলে আল নাসর। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর মাঠে নেমে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আল নাসর। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় দলের জয়সূচক গোলটি আসে। মোহাম্মদ সিমিকানের শট থেকে জটলার মধ্যে বল পেয়ে ছয় গজ দূরত্ব থেকে ডান পায়ের নান্দনিক ফ্লিকে বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই বুদ্ধিদীপ্ত ও গোলটিই দলের জয় নিশ্চিত করে।
এই জয়ের সুবাদে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে আল নাসর। অপরদিকে, তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক শক্তিশালী ক্লাব আল হিলাল। লিগের বর্তমান পরিস্থিতিতে আল নাসরের আক্রমণভাগ ও মধ্যমাঠের বোঝাপড়া তাদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দলের টানা জয়ের পাশাপাশি এই ম্যাচে ব্যক্তিগত রেকর্ডেও বড় এক মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৭৮টিতে। ইতিহাসের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে এই ফরোয়ার্ডের প্রয়োজন আর মাত্র ২২ গোল। যেভাবে তিনি গোলক্ষুধা ও ধারাবাহিকতা বজায় রেখেছেন, তাতে অদূর ভবিষ্যতে এই রেকর্ড গড়ার হাতছানি রয়েছে তার সামনে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026