1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চক্রান্তে লিপ্ত রয়েছে: রুহুল কবীর রিজভী দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ এবং অভিভাবকদের সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি অভিনেতা হাসান মাসুদ সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এআই ক্যামেরা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বিনোদন ডেস্ক
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা গ্রহণের জন্য আগামীকাল বুধবার (১২ আগস্ট) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন প্রথিতযসা অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন। তার পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লন্ডন যাত্রার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই যাত্রায় তার সঙ্গে তার স্ত্রী এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স থাকবেন। লন্ডনে পৌঁছানোর পর প্রথম এক সপ্তাহ তিনি বিশ্রামে থাকবেন এবং এরপর তার চিকিৎসাপদ্ধতির পরবর্তী ধাপ শুরু হবে। পূর্ব লন্ডনের বার্কিংয়ে তার মেয়ের বাসায় অবস্থান করে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। এর আগেও ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তিনি একই স্থানে থেকে চিকিৎসা গ্রহণ করেছিলেন। তার এবারের চিকিৎসা লন্ডনের মাউন্ট ভার্নন হাসপাতালে পরিচালিত হবে।
এর আগে, গত বছরের আগস্ট মাসে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা টিউমারটির বড় একটি অংশ সফলভাবে অপসারণ করতে সক্ষম হলেও স্বাস্থ্যঝুঁকির কারণে সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের পর থেকেই তিনি দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তাকে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি গ্রহণ করতে হয়। ১২ সপ্তাহের ওই চিকিৎসায় তাকে সপ্তাহে পাঁচ দিন করে মোট ৬০টির বেশি কেমোথেরাপি দেওয়া হয়। প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি সম্পন্ন করার পর তিনি দ্বিতীয় ধাপে আরও তিন মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকরা বর্তমানে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগের তুলনায় টিউমারটির আকার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। যেহেতু টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি এবং পূর্বের কেমোথেরাপির ধাপগুলো সফলভাবে শেষ হয়েছে, তাই চিকিৎসকরা নতুন চিকিৎসাপদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করছেন। লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান ও এমআরআইসহ প্রয়োজনীয় একাধিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী চিকিৎসার সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করবেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট পরিবার ও দীর্ঘদিনের সহকর্মীদের সান্নিধ্যে সময় কাটাতে সংক্ষিপ্ত সফরে দেশে ফেরেন এই বরেণ্য অভিনেতা। দেশে অবস্থানকালে চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ, শিল্পী ও কলাকুশলীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া গত ৭ আগস্ট রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বদেশে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026