1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানী ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি সদর দফতরে তিনি এই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেন। বিসিএস ১৫তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন নেতৃত্বের অধীনে সিআইডির সার্বিক তদন্ত কার্যক্রম ও ফরেনসিক সক্ষমতায় আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইয়ে দায়িত্ব পালনকালীন সময়েই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেছেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং পুলিশ সদর দফতরে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।

সিআইডির সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতাও অত্যন্ত গভীর। পূর্বে তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডি সদর দফতরসহ চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে দীর্ঘ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যারিস্টার মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে আইন পেশার সর্বোচ্চ সম্মান অর্জনে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বহু উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিশেষ করে মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে আন্তর্জাতিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০ম ইন্টারপোল সম্মেলনে যোগদান করে আন্তর্জাতিক পুলিশিং ও আধুনিক তদন্ত প্রযুক্তিতে বিশেষ জ্ঞান অর্জন করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সিআইডি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অন্যান্য পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে অপরাধ দমনে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026