1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি ও পদায়নে তিন স্তরের কমিটি গঠন করে নতুন নীতিমালা জারি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা কিশোরগঞ্জে প্রথম ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষ: প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সোনার দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল ২,২১৬ টাকা রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার ইউএইতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল রাজধানীর উত্তরায় উল্টে যাওয়া কাভার্ডভ্যান উদ্ধারকাজে বিলম্ব: ঢাকা ছাড়ার সড়কে যান চলাচল ব্যাহত মাঠের বিতর্কের জবাবে গোল পেলেও সতীর্থদের গালাগালির অভিযোগে ক্ষুব্ধ নেইমার

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৬০ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে মিরপুর থেকে ৯৯, মতিঝিলে ৭৯, তেজগাঁও ও উত্তরায় ৬১ জন করে, ওয়ারীতে ৫০, গুলশানে ৪৫, রমনায় ৩২, লালবাগে ২৯ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাঁচি উদ্ধার করা হয়। এ ছাড়া এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026