1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

খেলাধূলা ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আর্থিক সহায়তা ও ক্রিকেট-সংক্রান্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন করেছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির কাছে পাঠানো ১৪ পৃষ্ঠার এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান, যেখানে নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে পুনর্বহালের দাবিও করা হয়েছে। আইসিসি বিষয়টি বিসিবিকে অবহিত করার পর বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে পাল্টা চিঠি পাঠিয়েছে। এদিকে, প্রকাশ্যে বিষয়টি অস্বীকার করে এক ভিডিওবার্তায় আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন যে তিনি আইসিসির অর্থায়ন বন্ধের কোনো আবেদন করেননি, তবে গণমাধ্যমের হাতে আসা চিঠির অনুলিপিতে তাঁর এই দাবির বিপরীত চিত্র এবং সুস্পষ্ট অনুরোধের পাশাপাশি তাঁর স্বাক্ষরও পাওয়া গেছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রেরিত ওই চিঠিতে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের বৈধতা নিয়ে সরাসরি আপত্তি তোলা হয়। চিঠির একটি অংশে ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে অভ্যন্তরীণ আদালতের মামলার নিষ্পত্তি এবং আইসিসি ডিস্পিউট রেজোলিউশন কমিটির (ডিআরসি) চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্বাচিত বোর্ডের পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিসিবিকে প্রদেয় আইসিসির সকল তহবিল এসক্রোতে বা শর্তসাপেক্ষে আটকে রাখা হোক। একই সঙ্গে গত ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করে এমন কোনো ব্যক্তিকে আইসিসির কোনো তহবিল প্রদান না করার নির্দেশনা দেওয়ার অনুরোধও জানানো হয়।

চিঠির অপর একটি অংশে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারির অনুরোধ জানিয়ে বলা হয়েছে, রাজনৈতিকভাবে কারসাজি করা ভোটার তালিকার মাধ্যমে পরিচালিত নির্বাচনটি আইসিসি সংবিধানের ২.৪(গ) এবং ২.৪(ঘ) ধারার গুরুতর লঙ্ঘন। সেখানে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে আগের বোর্ডকে পুনর্বহাল করতে ব্যর্থ হলে আইসিসির ২.১০(ক) ধারার অধীনে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিতকরণ, তহবিল জব্দকরণ এবং আইসিসি ইভেন্টগুলো থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরবর্তী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। এর পর থেকেই আমিনুল ইসলাম বুলবুল বর্তমান পরিচালনা পর্ষদের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আসছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে আইসিসির প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ কামনা করছেন। সাবেক ও বর্তমান সভাপতির এই আইনি ও প্রশাসনিক দ্বন্দ্বের কারণে দেশের ক্রিকেটের আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তার বিষয়টি এখন আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026