1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

ঈদের তারকাবহুল সিনেমার ভিড়ে প্রেক্ষাগৃহে আয়ের দৌড়ে এগিয়ে ‘রইদ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

বিনোদেন ডেস্ক

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বিগ বাজেটের ও তারকাবহুল সিনেমার ভিড়ে বক্স অফিসে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটিকে আয়ের দিক থেকে পেছনে ফেলেছে মেজবাউর রহমান সুমনের ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্র ‘রইদ’। মুক্তির প্রথম সপ্তাহে তারকা-প্রভাবে আজমান রুশোর ‘রকস্টার’ প্রেক্ষাগৃহে দর্শক টানলেও, দুর্বল চিত্রনাট্যের কারণে দ্রুতই এর দর্শক সমাগম কমতে শুরু করে। বিপরীতে, সুনির্দিষ্ট গল্প ও নির্মাণশৈলীর কারণে ঈদের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে ‘রইদ’।

চলচ্চিত্র সংশ্লিষ্ট ও মাল্টিপ্লেক্সগুলোর অনলাইন টিকিট বুকিংয়ের তথ্য অনুযায়ী, মুক্তির ২১তম দিনে ‘রকস্টার’ সিনেমার ২২টি প্রদর্শনী (শো) থেকে মোট টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অন্যদিকে, প্রবল দর্শক চাহিদার কারণে ‘রইদ’ সিনেমাটির প্রতিদিন ২৮টি করে প্রদর্শনী চলছে। ২১তম দিনে সিনেমাটির মোট আয় হয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা, যা সমসাময়িক অন্য বড় বাজেটের সিনেমার তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রেক্ষাগৃহ মালিক ও চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মুক্তির শুরুর দিকে ব্যাপক প্রচার ও তারকা খ্যাপন থাকায় মোট আয়ের অঙ্কে ‘রকস্টার’ কিছুটা এগিয়ে থাকলেও, নির্মাণব্যয় ও লগ্নিকৃত পুঁজি ফেরত আনার অনুপাতে ‘রইদ’ সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে বেশি লাভজনক অবস্থানে রয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির বাণিজ্যিক প্রদর্শনী শুরু হয়েছে, যা থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জনের আশা করছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।

উভয় সিনেমার নির্মাণ ও অভিনয়শৈলীতে ভিন্নতা দেখা গেছে। ভিন্নধর্মী ও মনস্তাত্ত্বিক গল্পের সিনেমা ‘রইদ’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে, অ্যাকশন-ড্রামা ঘরানার বাণিজ্যিক চলচ্চিত্র ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এছাড়া অন্যান্য পার্শ্বচরিত্রে দেখা গেছে কাজী সাবির ও তারিক আনাম খানকে। দেশের চলচ্চিত্র বাজারে তারকা-নির্ভরতার বাইরে গিয়ে কনটেন্ট বা গল্প-প্রধান চলচ্চিত্রের এই অগ্রযাত্রা বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন বোদ্ধারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026