1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে দলের প্রধান দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যান, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অভ্যন্তরীণ মতভেদাভেদ থাকলেও আওয়ামী লীগের বিষয়ে দেশের সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ এবং দলটিকে এ দেশে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত এলাকার মাদক চোরাচালান রোধ এবং অর্থনৈতিক সংস্কারের দাবিতে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার বৈষম্যের তীব্র সমালোচনা করে বলেন, সাধারণ মানুষ দেশে চিকিৎসা ও শিক্ষা গ্রহণ করলেও একটি বিশেষ শ্রেণির সন্তানরা বিদেশে পড়াশোনা করছে এবং তারা বিদেশে উন্নত চিকিৎসা নিচ্ছে। এই দ্বিমুখী ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে সব ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারি প্রতিটি সেক্টরে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতকে সমৃদ্ধ করা এবং এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) সেক্টরকে আরও গতিশীল করা জরুরি। বেকারত্ব দূরীকরণে আগামী জাতীয় বাজেটে এই খাতগুলোর জন্য বিশেষ বরাদ্দ ও নীতিগত সহায়তা অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

প্রশাসনের রাজনৈতিকীকরণের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে। অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে তিনি একটি স্বাধীন ও বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

চৌদ্দগ্রামকে ভারতীয় সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যুবসমাজ তথা দেশের প্রধান শত্রু। পুলিশ ও মাদক কারবারিদের আঁতাত কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে আধুনিকায়ন করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশ দেন তিনি।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের পরিচালনায় পদযাত্রায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026