1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা নিয়ে হাইকোর্টের রুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩১৮ বার দেখা হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।

সাংবাদিক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৯ ব্যক্তির করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে আজ এ আদেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে আইনসচিব ও তথ্যসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়। আইনের ২৫ ও ৩১ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ৯ ব্যক্তি গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী ইমরান এ সিদ্দিক সাংবাদিকদের বলেন, আইনটির ২৫ ধারায় আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রেরণ-প্রকাশ ইত্যাদি বিষয়ে বলা আছে। ৩১ ধারায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদি অপরাধের দণ্ডের বিষয় বলা আছে। ধারা দুটিতে যে অপরাধের কথা বলা হয়েছে, তা সুস্পষ্ট নয়। ধারা দুটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

 

তিনি আরও বলেন, ধারা দুটিতে যে অপরাধের কথা বলা হয়ছে তা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। যার ফলে আইন-শৃঙ্খলা বাহিনী চাইলে তার পছন্দমতো ব্যক্তিকে হয়রানির সুযোগ থাকে। তাই ধারা দুটি চ্যালেঞ্জ করে রিট করা হয়। আদালত আজ সেই রিটের শুনানি নিয়ে রুল জারি করে আদেশ দেয়। বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026