1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

লাইফ সাপোর্টে থাকা কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান্তর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার গত ৮ মে থেকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। কয়েক দিন আগে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় সাধারণ অসুস্থতা মনে হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা জানান, কারিনা হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের প্রভাবে লিভার ফেইলিউর দেখা দিলে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চেন্নাই যাত্রার সময় কারিনা কায়সারের সঙ্গে তার মা ও দুই ভাই রয়েছেন। তবে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য বাংলাদেশে অবস্থান করছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। তিনি জানিয়েছেন, কারিনার রক্তচাপ বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সামগ্রিক শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। চেন্নাইয়ের হাসপাতালে আরও উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে।

অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা প্রক্রিয়া ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। কায়সার হামিদ জানিয়েছেন, তাৎক্ষণিক চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সঞ্চিত অর্থ ব্যবহারের পাশাপাশি জমি বিক্রির মতো সিদ্ধান্তও নিতে হয়েছে পরিবারকে। সন্তানের জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর নাম লেখান অভিনয় ও চিত্রনাট্য রচনায়। তরুণ প্রজন্মের কাছে তিনি বিশেষভাবে পরিচিত তার সাবলীল অভিনয় ও সৃজনশীল কাজের জন্য। ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ সহ বেশ কিছু আলোচিত নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তার আকস্মিক এই অসুস্থতায় শোবিজ অঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কায়সার হামিদ তার মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। চিকিৎসকদের মতে, আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026