1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অপরাধে জড়াচ্ছে নারীরা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ২০১ বার দেখা হয়েছে

১৬ বছর বয়সী কিশোরীকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন এক সুবেশা নারী। বন্ধুত্ব স্বীকার করার পরে ফেসবুক মেসেঞ্জারে শুরু হয় দুজনের কথাবার্তা। চলত ছবি আদানপ্রদানও। বন্ধুত্ব গাঢ় হতে কিশোরীকে ওই নারী বলেন, তার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠাতে। কোনোকিছু না ভেবেই সেই ধরনের কিছু ছবি পাঠিয়ে দেয় মেয়েটি।

কিন্তু সে ঘুণাক্ষরেও জানতে পারেনি, অন্য প্রান্তে থাকা নারী তার সেই সব ছবি পাঠিয়ে চলেছেন আরও অনেকের কাছে। শুধু তা-ই নয়। কেউ চাইলে ওই কিশোরীর সঙ্গে খানিকটা সময় কাটাতে পারে, এই মর্মে তিনি অনেকের কাছে আবেদনও করেছেন। সেই মোতাবেক একের পর এক ব্যক্তি ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। অভিযোগ, তখনই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি। এটা-ও বলেন, সে যদি তাঁর কথা মতো কাজ না করে, তাহলে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে।

নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় চলে আসবে জেনেও ওই কিশোরী মহিলাটির কথা মতো কাজ করতে রাজি হয়। এরপরে মাসের পর মাস বেহালায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তাকে নামানো হয় যৌন ব্যবসায়। সম্প্রতি অভিযোগ পেয়ে বারুইপুরের কিশোরীটিকে উদ্ধার করে কলকাতা পুলিশ।

উপরের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে অপরাধীরা নারী এবং শিশুদের এমনভাবেই কার্যত বাধ্য করছে যৌন ব্যবসায় নামতে। অনেক ক্ষেত্রে তাঁদের অগোচরে, তাঁদেরই ছবি নিয়ে তৈরি হয়ে যাচ্ছে পর্নোগ্রাফি। ঠিক যেমনটা ঘটেছে তেলঙ্গানার এক কিশোরীর ক্ষেত্রে। তার মা-বাবা দুজনেই উচ্চপদে সরকারি চাকরি করেন। বারো বছর বয়সী মেয়েকে খুব একটা সময় দিতে পারতেন না তাঁরা। একা থাকতে থাকতে মেয়েটি ফেসবুকে খুঁজে পায় এক মহিলাকে। শুরু হয় আলাপ-পরিচয়। তা গড়ায় ঘনিষ্ঠতায়। এক সময়ে কথাবার্তা চলাকালীন ওই মহিলা কিশোরীকে বলেন ওয়েবক্যাম চালু করে বিবস্ত্র হতে। সাতপাঁচ না ভেবে মেয়েটি সেই ছবি পাঠিয়ে দেয় তাঁকে। কিছুদিন পরে দেখা যায়, সব ছবি আপলোড হয়ে গিয়েছে পর্নোগ্রাফি সাইটে!

এই ধরনের সাইবার অপরাধের প্রবণতা যে ভবিষ্যতে মহিলা এবং শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম উদ্বেগের বিষয় হয়ে উঠতে চলেছে, তা নিয়েই সোমবার কলকাতা শহরে হয়ে গেল এক কর্মশালা। যৌথ উদ্যোগে ছিল কলকাতা পুলিশের উইমেন্স গ্রিভান্স সেল এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ডিজিটাল যুগে মোবাইল এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে অপরাধের শিকার হচ্ছেন নারী এবং শিশুরা, তা বোঝাতে কর্মশালায় হাজির ছিলেন কলকাতা পুলিশের সব থানার প্রায় ১৫০ জন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার। উপস্থিত ছিলেন ডিসি (সাইবার ক্রাইম) অপরাজিতা রাই নিজেও। সাইবার অপরাধ যে বাড়ছে তা জানিয়ে তিনি উপস্থিত অফিসারদের বলেন সকলের বক্তব্য মন দিয়ে শুনতে। বোঝার অসুবিধা হলে যেন পুলিশকর্মীরা পাল্টা প্রশ্নও করেন, সেই নির্দেশও দেন।

এমন ধরনের সাইবার অপরাধ নিয়ে সম্প্রতি সামনে এসেছে একটি রিপোর্টও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিল্ড্রেন (এনসিএমইসি) এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো (এনসিআরবি) যৌথভাবে প্রকাশ করেছে সেই রিপোর্ট। সেখানে বলা হয়েছে, গত ছ’মাসে ভারতে ২৫ হাজার অপরাধের তথ্য দিনের আলোয় এসেছে, যেখানে শিশুদের পর্নোগ্রাফি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তালিকায় ভারতের মধ্যে দিল্লি শীর্ষে থাকলেও মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশের পাশাপাশি উঠে এসেছে পশ্চিমবঙ্গের নামও।

সূত্র : আনন্দবাজার

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026