1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

দেশজুড়ে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘দম’: প্রেক্ষাগৃহের তালিকায় দেশের বড় সব সিঙ্গেল স্ক্রিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

সাফল্যের সাথে মাল্টিপ্লেক্স জয় করার পর এবার দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে (সিঙ্গেল স্ক্রিন) মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে রাজধানী ঢাকার মধুমিতা ও শ্যামলীসহ সারা দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি একযোগে প্রদর্শিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে সীমিত পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। প্রযোজনা সংশ্লিষ্টদের মতে, পাইরেসি রোধ এবং কৌশলগত বিপণন পরিকল্পনার কারণে শুরুতে বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রদর্শক এবং সাধারণ দর্শকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এখন দেশের প্রধান শহরগুলোর বড় প্রেক্ষাগৃহগুলোতে এটি প্রদর্শনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষে সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা এবং যশোরের মণিহারের মতো ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় সিনেমা হলগুলোতে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

একটি অদম্য সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। একজন সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও অদম্য সাহসিকতার কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে অত্যন্ত আশাবাদী নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানান, দেশের আপামর জনসাধারণের কাছে দেশীয় প্রেক্ষাপটের এই বিজয়গাঁথা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। যৌথভাবে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল আলম।

উল্লেখ্য, দেশের বাইরেও চলচ্চিত্রটি ইতিমধ্যে বাণিজ্যিক সাফল্য ও প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। উত্তর আমেরিকায় প্রদর্শনের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র ৭টি থাকলেও দর্শকদের বাড়তি চাপে তা বর্তমানে ৫০-এ উন্নীত করা হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও বড় পরিসরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশোর অভিনয় ইতিমধ্যে সমালোচক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। নিশো জানান, গল্পের শক্ত গাঁথুনি এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর কারণেই তিনি এই প্রকল্পে যুক্ত হয়েছেন। সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান। যার জীবনের সত্য কাহিনী থেকে চলচ্চিত্রটি অনুপ্রাণিত, সেই নূর ইসলামও সপরিবারে সিনেমাটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মৌলিক গল্প এবং বিশ্বমানের কারিগরি উৎকর্ষের কারণে ‘দম’ বাংলা চলচ্চিত্রের সমকালীন ধারায় এক নতুন মাত্রা যোগ করেছে। পাইরেসি বিষয়ে সচেতনতা এবং পর্যায়ক্রমিক মুক্তির এই কৌশলটি দেশীয় সিনেমার বাজার সম্প্রসারণে ও লগ্নিকৃত অর্থ পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির মাধ্যমে সাধারণ দর্শকদের পুনরায় সিনেমা হলমুখী করবে বলে প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026