1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আতিকের ক্ষমা প্রার্থনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ১৮৬ বার দেখা হয়েছে

নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অনাকাঙ্ক্ষিত সমস্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

তার নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নির্বাচনী দলের সবার পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন।

এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনী প্রচারে শব্দযন্ত্রের ব্যবহার, প্রচার দপ্তরে বিপুল মানুষের জনসমাগমে নাগরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

‘ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে, আমি, মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম, আপনার এলাকায় আমাদের নির্বাচনী দপ্তর স্থাপন করেছি।’

তিনি বলেন, প্রতিদিন প্রচুর দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী আমাদের এই দপ্তরে আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য অনেক সময় আমাকে শব্দযন্ত্রের ব্যবহার করতে হচ্ছে।

সাবেক এই মেয়র বলেন, বিপুল পরিমাণে জনসমাগম এবং শব্দের কারণে আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমি এবং আমার নির্বাচনী দলের সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026