1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

নির্বাচিত সংরক্ষিত নারী আসনে রাজপথের ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং দীর্ঘদিনের ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, যারা রাজনীতিতে পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তাদেরই মনোনয়ন দেওয়া হবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ এসব কথা বলেন। তিনি আরও জানান, নারীদের নেতৃত্বে আসা দেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করা হবে, যাতে সব সেকশনের প্রতিনিধিত্ব সমানভাবে নিশ্চিত হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, “যারা রাজপথে দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং সংসদে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম, তাদেরই আমরা মনোনয়ন দেব। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিশ্চিতভাবে যথাযথ হবে।”

একই সময়, সন্ত্রাসবিরোধী আইন পাস সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন অনুযায়ী দেশের সকল নাগরিকের বিচার হবে। দোষী ব্যক্তি অবশ্যই দণ্ডপ্রাপ্ত হবেন, এবং নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। অতীত বা বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিচার আইন অনুযায়ীই হবে।”

সংসদের বর্তমান কার্যক্রম ও অর্ডিনেন্স পাস প্রসঙ্গে চিফ হুইপ জানিয়েছেন, ইতোমধ্যে ৪৪টি অর্ডিনেন্স পাস করা হয়েছে। কিছু অর্ডিনেন্স একত্রিত করে একটি বিল আকারে পাস করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী কয়েকদিনের মধ্যে ১৩৩টি অর্ডিনেন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

কাজের চাপ সামলাতে আগামী শুক্রবারও সংসদের অধিবেশন চলবে বলে জানান নূরুল ইসলাম। তিনি বলেন, “শুক্রবার আমরা প্রথম ও দ্বিতীয় দুটি সেশনে কাজ করব। এটি হয়তো সংসদের ইতিহাসে বিরল ঘটনা, তবে জনগণের আস্থা ও ভোটের মর্যাদা রক্ষা করতে আমাদের পরিশ্রম করতে হবে।”

মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এটি সংসদের নিয়মিত রীতিনীতি। বৈঠকে সংসদ সদস্যরা কোন বিষয়গুলো সংসদে উত্থাপন করবেন এবং করণীয় কী, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026