1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পরভীন খান আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পরভীন খান বুধবার (৮ এপ্রিল) সকালে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

জানানো হয়েছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পরভীন খানকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগে দীর্ঘ সময় অসুস্থ থাকার কারণে জেরিনকে তার মা দেখাশোনার জন্য কাজের বিরতি নিতে হয়েছিল।

অভিনেত্রী সম্প্রতি জানিয়েছিলেন যে, তার মা ছিলেন তার জীবনের নির্ভরযোগ্য সহায়। মায়ের সুস্থতার জন্য তিনি সকলে কাছে প্রার্থনা করেছিলেন। জেরিনের একাধিক সামাজিক মাধ্যমে প্রকাশিত লেখায় দেখা গেছে, মায়ের স্বাস্থ্যসংক্রান্ত এই দীর্ঘ লড়াই তার জন্য অত্যন্ত চাপের বিষয় ছিল।

জেরিন খানের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। যদিও অভিনয়ে তিনি ব্যাপক সাফল্য পাননি, তবু বিভিন্ন কারণে তিনি চলচ্চিত্র ভক্ত এবং গণমাধ্যমে আলোচনায় থাকেন।

এক সাক্ষাৎকারে জেরিন খান উল্লেখ করেছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। সেই সময় তার মা ও বোনকে নিয়ে তিনি কঠিন সময় পার করেছিলেন। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করেছিলেন। পরে পরিবারকে সুস্থ ও ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই তিনি অভিনয়ে প্রবেশ করেন।

পরিবার এবং ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, পরভীন খানের মৃত্যুর সংবাদে জেরিন বর্তমানে শোকগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং তিনি ব্যক্তিগত সময় নিয়ে পরিবারের পাশে থাকতে চান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026