1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

রবিকে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ২১৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রবির করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেওয়া হয়। খবর ইউএনবির

আদালতে রবির পক্ষে ছিলেন আইনজীবী তানজিব উল আলম, কাজী এরশাদুল আলম প্রমুখ। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

পরে আইনজীবী কাজী এরশাদুল আলম বলেন, পাঁচ মাসে সমান পাঁচটি কিস্তিতে রবির ১৩৮ কোটি টাকা দেওয়া সাপেক্ষে বিটিআরসির পাওনা দাবি আদায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে।

রবির আইনজীবী কাজী এরশাদুল আলম আরও বলেন, তবে কিস্তি পরিশোধ না হলে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন এই আদেশ প্রত্যাহার হয়ে যাবে।

নিরীক্ষা করিয়ে রাজস্বের ভাগাভাগি, কর ও অন্যান্য খাতে রবির কাছে ৮৬৭ কোটি টাকা দাবি করছে বিটিআরসি। তবে রবি বরাবরই বলে আসছে, এ নিরীক্ষার সঙ্গে তারা একমত নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026