1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বঙ্গবন্ধু ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিবরণ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

ওই দিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৫ মার্চ (বুধবার) দুপুর আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রদর্শন এবং ক্রোড়পত্র বিতরণের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এছাড়া সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিট দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও নিজেদের উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

বিএনপি দেশের সব ইউনিটের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের অনুরোধ করেছে, তারা নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণ নিশ্চিত করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026