1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ঢাকা সিটিতে ১৪ মেয়র প্রার্থীসহ ১০৩৯টি মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ২০৯ বার দেখা হয়েছে

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর- এই তিন পদে সব মিলিয়ে এক হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, মেয়র পদে ৭ জনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে যে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানিয়েছেন, মেয়র পদে ৭ জনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে যে সাতজন মনোয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামীকাল ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

আরও পড়ুন: রিফাত হত্যা মামলায় ১০আসামির বিরুদ্ধে চার্জ গঠন

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026