1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্থিক ও ব্যবসায়িক সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম।

প্রতিনিধি দল হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হোসেন আলীকে নতুন একটি চায়ের দোকান চালুর জন্য প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।

মোকছেদুল মোমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আহত ও অসহায়দের সহায়তা প্রদান করছে। তিনি বলেন, “এ ধরনের সহায়তার মাধ্যমে আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগও প্রদান করা হচ্ছে।”

চিকিৎসা ও ব্যবসায়িক সহায়তা পেয়ে হোসেন আলী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু; ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ; বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ; এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় হোসেন আলী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তা প্রার্থনা করেন।

এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আহতদের পুনর্বাসন ও স্বাবলম্বী হওয়ার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারি ও রাজনৈতিক সহায়তা পেয়ে আহতরা চিকিৎসা গ্রহণের পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন, যা এলাকার মানবিক ও সামাজিক কাঠামোর জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026