1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি : এনসিপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, চলমান নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা সম্ভব নয় এবং এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্বধারী, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের মধ্যে অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

আসিফ মাহমুদ ভূঁইয়া ছাত্রদলের ‘ভবন ঘেরাও’ কর্মসূচিকে ‘নাটকীয়’ আখ্যা দেন। তিনি বলেন, “আজ পুরো ঘটনা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনে যাত্রার সময় দেখা যায় ছাত্রদলের দুই থেকে তিন হাজার নেতাকর্মী গুরুত্বপূর্ণ দিনে বাইরে থেকে একটি প্রভাব তৈরি করেছে। এদিন আপিল শুনানির শেষ দিন হওয়ায় এটি একটি বাহ্যিক চাপ হিসেবে দেখা দিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, রায়ের পূর্ব মুহূর্তে অপরাধী বা অপরাধীর পক্ষের সঙ্গে বিচারকের বৈঠক রায়কে নিরপেক্ষ হতে দেয় না। তার বক্তব্য অনুযায়ী, কমিশনার সদস্যরা প্রার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছেন, যা দেশের গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

এনসিপির মুখপাত্র বলেন, কমিশনাররা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের পর রায় ঘোষণা করা হয়েছে। তিনি এই কার্যক্রমকে একপাক্ষিক সিদ্ধান্তের প্রমাণ হিসেবে বর্ণনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026