1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

 

রাজনীতি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লির মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের অগ্রগতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রায়ত্ত সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। মি. মিচেল লি বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনায় আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও আলোচ্য হয়।

বিশেষভাবে বৈঠকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের কূটনীতিকরা আশাপ্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার জন্য উভয় দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক ও বাণিজ্যিক সংলাপ প্রয়োজন।

এ ধরনের উচ্চ পর্যায়ের সাক্ষাৎ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারী নীতি এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র শনাক্ত করাই এই ধরনের বৈঠকের মূল উদ্দেশ্য।

সূত্রের বরাতে জানা যায়, ভবিষ্যতে এই ধরনের বিনিময়মূলক সাক্ষাৎ আরও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং উভয় দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026