1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

ফেসবুকে গুজবে যুক্তরাষ্ট্রে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৫ বার দেখা হয়েছে

ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে সাদা গাড়ি নিয়ে এক ভীতিকর গুজব। বলা হচ্ছে, সাদা রঙের গাড়িতে করে অপহরণকারীরা ওত পেতে রয়েছে। সুযোগ পেলে নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ফেসবুকে ছড়ানো এ ধরনের পোস্টকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, নিউইয়র্কে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বা কেউ কোনো অভিযোগ করেনি। সিএএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেসবুক পোস্ট করে বিষয়টি ছড়ানোর পর থেকে মানুষের মনে আতঙ্ক তৈরি করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, গুজবের বিষয়টি উল্লেখ করে বাল্টিমোরের মেয়র জ্যাক ইয়াং একটি জরুরি সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, তরুণীদের অপহরণ করতে সাদা রঙের গাড়ি ব্যবহার করা হচ্ছে। গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইয়াং বলেন, সাদা গাড়ির কাছে নিজের গাড়ি পার্কিং করবেন না। চারপাশ দেখে নিন এবং জরুরি প্রয়োজনে ৯১১ এ ফোনকল করুন।

বাল্টিমোর পুলিশ বিভাগের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বিষয়ে তাঁরা শুনেছেন। তবে মেয়রের কথামতো কোনো ঘটনার কোনো অভিযোগ তাঁরা পাননি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অপরাধ তদন্ত সংস্থা বা এফবিআইয়ের পক্ষ থেকেও বিষয়টি গুজব বলে জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026