1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি নেই: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এক মাস পার হলেও তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক এবং বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজ ‘Barrister Fuad’-এ ৪ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় এই অভিযোগ করেন। ব্যারিস্টার ফুয়াদ জানান, হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তারে এখন পর্যন্ত বড় ধরনের সাফল্য দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, ফয়সাল নামে একজনকে শনাক্ত করা হলেও তার বাবা-মা, বোন ও অন্যান্য আত্মীয়দের জিজ্ঞাসাবাদের নামে কারাগারে পাঠানো হয়েছে, অথচ মূল আসামিদের ধরার ক্ষেত্রে তদন্ত কার্যক্রম স্থবির রয়েছে।

ফুয়াদ আরও দাবি করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ময়মনসিংহের গারো সম্প্রদায়ের একটি চক্রের মাধ্যমে ফিলিপ নামের এক ব্যক্তি মেঘালয়ে পালিয়ে গেছে এবং সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করছে। তিনি বলেন, এসব বক্তব্য মূলত জনগণের দৃষ্টি অন্য খাতে ঘুরানোর চেষ্টা। ব্যারিস্টার ফুয়াদ আশঙ্কা প্রকাশ করেন, আসল অভিযুক্তরা দেশের মধ্যেই লুকিয়ে রয়েছে এবং ফয়সালের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে তাদের শক্ত আশ্রয় রয়েছে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও ন্যায়বিচারের লড়াইয়ে এক কিংবদন্তি নাম। তার হত্যার বিচার নিশ্চিত না হলে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের গঠন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।

আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন, রাজনৈতিক সংস্কার এবং বিচারিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের শহীদদের বিচার, আহতদের পুনর্বাসন এবং শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা নতুন বাংলাদেশের অঙ্গীকার হওয়া উচিত।

তিনি দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও পাড়াগুলোতে ওসমান হাদির স্মৃতি সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, তার হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ফয়সালের হিসাবে অর্থ লেনদেন করেছে এবং এই ঘটনার পেছনে ক্ষমতাধর ব্যক্তিদের ভূমিকা আছে কি না তা দ্রুত চিহ্নিত করা জরুরি।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত অগ্রগতির তথ্য জানায়নি। তিনি বলেন, একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণ বুঝতে পারত যে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে জাতির সামনে স্পষ্ট অবস্থান তুলে ধরবে।

সমগ্র ঘটনায় ব্যারিস্টার ফুয়াদ তদন্ত সংস্থাকে ত্বরিত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান, যাতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনাকে প্রতিরোধ করা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026