1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইউরোপিয়ান ইউনিয়ন ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশন প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ জন বিশ্লেষক দলের সঙ্গে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচনী পর্যবেক্ষক আগামী ১৭ জানুয়ারি সারাদেশে তাদের কার্যক্রম শুরু করবেন। তারা নির্ধারিত এলাকায় ভোটগ্রহণ, গণনা ও ফলাফল তালিকাভুক্তকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মিশনের মূল দলের কাছে রিপোর্ট প্রদান করবেন।

মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও নির্বাচন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ তথ্য জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ জানুয়ারি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সারাদেশে তাদের নির্ধারিত এলাকায় কাজ শুরু করবেন। নির্বাচনের কিছু দিন আগে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল তালিকাভুক্তকরণের পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগদান করবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলো থেকেও আরও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক অংশ নেবেন।

পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে নির্বাচনী প্রক্রিয়ার তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রস্তুত করবেন। মিশনটি ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মিশনটি সংশ্লিষ্ট অংশীদারদের কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে, যাতে ভবিষ্যতের নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রাসঙ্গিক সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এই প্রতিবেদন মিশনের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা প্রদান করা হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মূল দল ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছায়। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026