1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

চুয়াডাঙ্গা পৌর বিএনপির নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু: মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

রাজনীতি  ডেস্ক

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আটক হওয়ার পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মৃত্যুবরণ করার ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আটক হওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি কর্তৃপক্ষের হেফাজতে মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র থেকে নির্যাতনের অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে, তথাপি একজন নাগরিকের আটক অবস্থায় মৃত্যু মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে উদ্বেগজনক বলে সংগঠনটি উল্লেখ করেছে।

এইচআরএসএস বিবৃতিতে আরও উল্লেখ করেছে, একজন ব্যক্তির জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা ছাড়া হেফাজতে মৃত্যুর ঘটনা গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে। প্রথমত, ঘটনাটির সম্পূর্ণ, নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করতে হবে। দ্বিতীয়ত, তদন্তে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ধারায় মামলা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে জনমনে আস্থা প্রতিষ্ঠিত হয়।

চতুর্থত, আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর নজরদারি ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করতে হবে। পঞ্চমত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আটক ও জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্বচ্ছতা এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর জনমনের আস্থা ও মানবাধিকার রক্ষার দায়িত্ব কেবল প্রশাসনকেই বহন করতে হবে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026