1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

তারেক রহমান নির্বাচনী ব্যয়ে সাধারণ জনগণের আর্থিক সহায়তা চান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য সাধারণ জনগণের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ পেইজে লাইভে এসে তিনি এ অনুরোধ জানান।

তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনার জন্য যে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, তা এককভাবে বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই জনগণের সহযোগিতা কামনা করছেন তিনি।

তারেক রহমান উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে জনগণ তার রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও সংকটময় সময়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। বিপদের মুহূর্তেও তিনি জনগণের সমর্থন পেয়েছেন, যার মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী, ব্যবসায়ী ও চাকরিজীবী অংশগ্রহণকারীদের সহযোগিতায় কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, এই আস্থা ও সমর্থনের ভিত্তিতে ঢাকা-১২ আসনের নির্বাচনী কার্যক্রমের ব্যয় নির্বাহের জন্য তিনি সাধারণ জনগণের সহযোগিতা চাইছেন। এই সহায়তা পেলে তার নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খল, সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে।

তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের পাশে থাকার মাধ্যমে ঢাকা-১২ আসনে নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, জনগণের সমর্থন ও সহযোগিতা তার জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026