1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ১১ দলীয় জোটের আজাদী পদযাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জোট বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার লড়াই অব্যাহত রাখবে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদী পদযাত্রার পূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাটওয়ারী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সামনে দুটি পথ ছিল—আজাদীর জোট এবং গোলামীর জোট। তিনি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে লুটপাট, বিদেশে সম্পদ পাচার এবং জনগণের সঙ্গে অন্যায়ের প্রতিবেশ দেখা গেলেও, জনগণকে সচেতন রেখে তারা আজাদীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করা এখন তাদের প্রধান কর্তব্য উল্লেখ করেন। তিনি বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী পদযাত্রা নতুনভাবে শুরু করা হয়েছে।

পাটওয়ারী ঢাকার রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুরসহ সংশ্লিষ্ট এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্ব হলে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া তিনি নির্বাচনি আচরণবিধি মেনে ২১ জানুয়ারির আগে পদযাত্রায় কোনো ভোট চাওয়ার কার্যক্রম চালানো হবে না বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি, অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026