1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মনির খান নির্বাচনী কমিটিতে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪১ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচনী কমিটির সদস্য তালিকায় স্থান পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ বিরতির পর সম্প্রতি মনির খান আবারও বিএনপিতে সক্রিয় হয়েছেন। দলের বিভিন্ন রাজপথ কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও তিনি কয়েক মাস আগে লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মনির খান এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি ত্যাগ করেছিলেন। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিএনপির এই কমিটি নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনির খানের কমিটিতে অন্তর্ভুক্তি তার রাজনৈতিক পুনরাগমনকে আরও দৃঢ় করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026