1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জামায়াত ইসলামী ঘোষণা করলো জাতীয় সরকার গঠনের পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, দলটি ক্ষমতায় এলে একটি জাতীয় সরকার গঠন করবে, যেখানে সংসদে অবস্থানকারী সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং সবার মতামতের ভিত্তিতে দেশের শাসন পরিচালনা করা হবে।

তিনি এই মন্তব্য করেছেন শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবি জানানো হচ্ছে। তিনি বলেন, “নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যেসব বেআইনি অস্ত্র বিভিন্ন স্থানে বেহাত হয়ে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “দেশের শান্তিপ্রিয় জনগণ আপনার পাশে আছে। আপনারা সততা ও সাহস নিয়ে দায়িত্ব পালন করলে দেশ আরও শক্তিশালী হবে।”

ভূজপুর এলাকার মামলা সংক্রান্ত হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় অনেকেই বিভিন্ন মামলার শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, নিজের ছোট ভাইও একাধিক মামলার অভিযুক্ত ছিলেন।

অধ্যক্ষ নুরুল আমিন যুব সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “যুবকরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই যুব সমাজকে হিংসামুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”

সমাবেশে যুব বিভাগ ভুজপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

মাওলানা হাশেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং রিপন আলী ও এস এম মুস্তাফা আমীন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, অ্যাডভোকেট ইসমাইল গনি, ভূজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ভুজপুর থানা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাস্টার হাদিপুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নুরী ও সহকারী সেক্রেটারি আবু তাহের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026