1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মাওলানা মামুনুল হককে সমর্থন জানিয়ে দুই প্রার্থী সরে দাঁড়ালেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ঢাকা-১৩ আসনে আসন্ন নির্বাচনে জোট সমর্থিত প্রার্থী মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আকরাম হোসাইন। এই দুই প্রার্থীই তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াত ও এনসিপির একাধিক সূত্র বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে। জামায়াতের মোবারক হোসাইনও এক স্ট্যাটাসে বিষয়টি ঘোষণা করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হককে সমর্থন ও শুভকামনা জানিয়েছেন।

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। গত ২৪ ডিসেম্বর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। এভাবে আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন জোট সমর্থিত মাওলানা মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজ অবস্থান করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে মাওলানা মামুনুল হকের জেতার সম্ভাবনা বেড়েছে। নির্বাচনী মাঠে এ সিদ্ধান্ত আসনটির রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026