1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষ পালনে আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৪১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রণয়ন করা হচ্ছে। এ সময় জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির এক সভায় আজ একথা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সভায় জানানো হয়, আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলমান আছে। এসময় জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদশনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনকের সংগামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয় বলে জানানো হয় ।
সভায় জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক উপকমিটির বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহের মাধ্যমে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সাবেক রাষ্ট্রদূত এন এম রাশেদ আহমেদ, এফবিসিসিআই’র মহাসচিব হোসেন জামিল ও চিত্রশিল্পী হাসেম খানসহ কমিটির অন্যান্য সদস্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026