1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

যুবলীগ চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

ব্যাংক হিসাব তলবের পর এবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ যুবলীগের একাধিক নেতা গ্রেফতার হওয়ার পর যুবলীগ চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি শুদ্ধি অভিযানে যেসব রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডের বিষয় উঠে আসছে, সেগুলো নিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে যুবলীগ চেয়ারম্যানকে আপাতত দেশ না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। গত ৩ অক্টোবর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ধরনের ব্যাংক হিসাব ও লেনদেনের বিবরণী তলব করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। ওমর ফারুকের ব্যাংক হিসাবের সব তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। এরপর গতকাল বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হলো যুবলীগ চেয়ারম্যানের।

রাজধানীতে ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় তাদের অনেকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026