1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

গোয়েন্দা নজরদারিতে সম্রাট, দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

ঢাকার ক্লাবগুলোতে অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কঠোর গোয়ন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে তার দেশ ত্যাগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দর ও স্থলবন্দরে নিষেধাজ্ঞার আদেশ পাঠানো হয়েছে বলে পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, সম্রাট এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।

জানা গেছে, গত বুধবার ঢাকার মতিঝিলের ফকিরাপুল ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়। এরপরই সেগুলো পরিচালনায় যুবলীগ নেতাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়।

ওইদিনই গ্রেফতার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। পরদিন গ্রেফতার করা হয় ঠিকাদার জি এম শামীমকে, যিনিও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। দুদিন পর কলাবাগান ক্লাব থেকে গ্রেফতার করা হয় কৃষকলীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সম্রাটের নাম উঠে আসে। এরপর থেকে সম্রাট আত্মগোপনে চলে যায় বলে গুঞ্জন ওঠে।

যুবলীগের কর্মীরা জানিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির খোঁজ মিলছে না কোথাও। তিনি কার্যালয়েও যাচ্ছেন না, বাড়িতেও পাওয়া যাচ্ছে তাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026