1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মুগদায় কিশোর গ্যাংয়ের ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ২৪১ বার দেখা হয়েছে

‘চান-যাদু (যমজ ভাই)’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ম টু’ এবং ‘ভান্ডারি গ্রুপ’- রাজধানীর মুগদা ও আশপাশের এলাকায় এমন বাহারি নামে গ্রুপ খুলে দাপিয়ে বেড়িয়েছে কিশোর অপরাধীরা। ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে মাদক ব্যবসা আর সেবনে সিদ্ধহস্ত তারা। পথেঘাটে নারীদের উত্ত্যক্ত করা ছিল তাদের নিয়মিত অপকর্ম। তবে শেষ রক্ষা হয়নি এই কিশোর গ্যাংয়ের।

সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধী গ্রুপের ২৩ সদস্যকে আটক করেছে। র‌্যাব জানিয়েছে, কিশোর গ্যাংয়ের আটক সদস্যরা অপরাধ করায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজনের শিশু বয়স হওয়ায় গাজীপুর কিশোর সংশোধনাগারে এবং অপর ২০ জনকে পাঠানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

ওই অভিযানে থাকা র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, চান-যাদু গ্রুপের সদস্যদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। এরা মূলত বস্তির স্কুল থেকে ঝরে পড়া। এলাকায় আধিপত্য বিস্তার, মাদকসেবনসহ নানা অপরাধে জড়িত ছিল গ্রুপটি।

অন্যদিকে, ডেভিল কিং ফুল পার্টি গ্রুপের সদস্যদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এর সদস্যরা আধিপত্য বিস্তারের জন্য এলাকায় শোডাউন, মেয়েদের ইভটিজিং ও মাদকসেবনে জড়িত। ভলিয়ম টু ও ভান্ডারি গ্রুপের সদস্যরা মাদকসেবনের পাশাপাশি মাদক বেচাকেনাতেও জড়িত।

র‌্যাব-৩-এর অপারেশন অফিসার এবিএম ফাইজুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই গ্রুপগুলোর পলাতক আর কোনো সদস্য রয়েছে কি-না, তাও নজরদারি করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026