1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

প্রতারক জাহাঙ্গীর আলমের রিজেন্ট গ্রুপের প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ২২১ বার দেখা হয়েছে

ঢাকা : রিজেন্ট গ্রুপের ৩২লক্ষ ৯৮ হাজার লক্ষ টাকা আত্মসাৎ করে জাহাঙ্গীর আলম চম্পট। রিজেন্ট গ্রুপের পূবাচল শাখা অফিসে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম(৪৯) । গত ২৭ ফেব্রয়ারি হতে ৮ জুন পর্যন্ত জাহাঙ্গীর আলম ৫২ হাজার ইট, ৫০০০ সেফটি পাথর ও ২৫০ ব্যরল বিটুমিন অভিনব কায়দায় লুট করে নেয় । যাহার মূল্য ৩২৯৮৫০০ টাকা ।

সরজমিনে অনুসন্ধান করে জানা যায় , জাহাঙ্গীর আলম প্রথমে কোম্পানী থেকে কাজের আদেশনামা (ওয়ার্ক অর্ডার ) বের করে গভীর রাতে মালামাল অন্যত্র সরিয়ে বিক্রি করতো । দীর্ঘ চার মাস একই প্রক্রিয়ায় মালামাল বিক্রয় করছেন।

কিছু অভিয়োগ রিজেন্ট গ্রুপর এর প্রধান কার্যালয়ে আসলে প্রধান কার্যালয় কর্তৃপক্ষের টনক নড়ে উঠে । তাই রিজেন্ট গ্রুপ থেকে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্তর ফলাফল কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে আসে । জাহাঙ্গীর আলমের কাছে মালামালের এর হিসাব চাইলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান ।

তাই রিজেন্ট গ্রুপর এর ডিপিডি মো. মাসুদ পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় ফৌজদারী বিধান অনুযায়ী মামলা করেন ।এই বিষয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন মামলা হয়েছে আমরা নিষয়টি গুরুত্ব সহকারে দেখছি । মামলার স্বার্থে বেশি কিছু বলতে চাচ্ছিনা।

ঊল্লেখ্য যে, জাহাঙ্গীর আলম, পিতা হাজী আব্দুল জলিল , ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গুবির গ্রামের বাসিন্দা ।

সূত্রমতে বর্তমানে খিলক্ষেত বাজার ক এর ১৪/৮ বটতলা বাড়ীতে অবস্থান করছেন প্রতারক জাহাঙ্গীর আলম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026