1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সব নকল মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ২১৪ বার দেখা হয়েছে

আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে যাচাই শুরু হতে চলেছে নকল বা ক্লোন করা মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি)। আর এই আইএমইআই যাচাইয়ের মাধ্যমে নকল মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
এজন্য মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে। তাছাড়া *০৬# ডায়াল করে হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে। ১৫ ডিজিটের আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যাবে সেটটি আসল না নকল।

এদিকে, মোবাইল ফোন হ্যান্ডসেট কেনার আগে সেটটির আইএমইআই’র সঠিকতা যাচাই করে কেনা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ নেওয়ার অনুরোধ করেছে বিটিআরসি। একই সঙ্গে বিটিআরসি জানায়, ইতোমধ্যে সম্মানিত গ্রাহক যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করছেন অর্থাৎ যেগুলো ইতোমধ্যে নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সে সব সেট এনইআইআর চালু হলে সরাসরি ডাটাবেজে যুক্ত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026