1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কারিশমাটিক’ লিডার: এইচ টি ইমাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কারিশমাটিক লিডার বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ‍উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, শেখ হাসিনা একজন কারিশমাটিক লিডার। শেখ হাসিনার ব্যক্তিত্ব পুরোপুরো বঙ্গবন্ধুর মতোই। পিতার সকল গুণই তিনি পেয়েছেন। কিছুক্ষেত্রে তিনি তার পিতাকেও ছাড়িয়েছেন। সবাই ভাবেন- তিনি হয়তো সব ক্ষমতার উৎস। মন্ত্রীরা নিজেরা কাজ করেন, তার অধীনস্থ বিভাগ কাজ করে। এভাবে বিকেন্দ্রীকরণ হচ্ছে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দিয়ে দিয়েছেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে এক শিক্ষার্থীর করা প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার উপ-কমিটি দলটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা এক বিষয় নয়। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কটা শুরু হয় জিয়াউর রহমানের মৃত্যুর পর। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো দাবি করেননি যে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বিএনপি যেভাবে বলে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমার মনে হয় কবরের মধ্যে যদি জিয়াউর রহমান শুনতে পেতেন, লজ্জায় উনি কাত হয়ে শুয়ে পড়তেন।

স্বাধীনতার ঘোষণা পাঠ করা আর ঘোষণা দেয়ার মধ্যে পার্থক্য আছে জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, সে ঘোষণা বহুজন পাঠ করেছেন। বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ (২৬ মার্চ) করেন তৎকালীন অবিভক্ত চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান। এরপর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা সিদ্ধান্ত নেন সেনাবাহিনীর অফিসার দিয়ে পাঠ করানোর, তখন জিয়াউর রহমানকে দিয়ে পাঠ (২৭ মার্চ) করানো হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উন্নয়নকাজে সমন্বয়হীনতা কেন এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থা উন্নয়নমূলক কাজ করে। সমস্যা হলো- তারা প্রকল্প নেওয়ার সময় বা বাস্তবায়নের সময় সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করেন না। আর উন্নয়ন কাজে তো আমরা বাধা দিতে পারি না। তবে সমন্বয়হীনতা দূর করতে কাজ করছেন বলে জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026