1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অনলাইনগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ২১৩ বার দেখা হয়েছে

বিদ্যমান অনলাইনগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এখন পর্যন্ত আট হাজারেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই সেকশনে শৃঙ্খলা ফিরে আসবে বলেও জানান মন্ত্রী।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দরখাস্ত যেহেতু অনেক তাই একটু সময় লাগবে। তবে যেসব অনলাইন নিউজ পোর্টাল সঠিকভাবে দায়িত্ব পালন করছে সেগুলো সহসাই পেয়ে যাবে। যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে সেগুলো যাচাই-বাছাই করতে একটু সময় লাগবে।’
হাছান মাহমুদ বলেন, ‘সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে নয় সব দেশের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাবো। দেশে এখন চতুর্থ বিপ্লব চলছে। এই চতুর্থ বিপ্লবই হচ্ছে আইসিটি যুগ। এগুলোকে সমন্বিত করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026