1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় মানতে হবে ৭ বিধান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য নতুন বিধিনিষেধ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এ সংযোজন করা হয়েছে ৭টি নতুন ধারা।

বুধবার (১৫ অক্টোবর) ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বর্তমান সময় সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। তাই প্রার্থীরা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালাবেন— এটা স্বাভাবিক। তবে যেন এই প্রচারণায় বিভ্রান্তি, ঘৃণা বা বিদ্বেষ না ছড়ায়, সে জন্যই কমিশন এসব বিধান অন্তর্ভুক্ত করেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য নতুন ৭ বিধান

১️। প্রচার শুরুর আগে প্রার্থী, তার এজেন্ট বা সংশ্লিষ্ট দলকে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

২। নির্বাচনী কাজে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না।

৩। ঘৃণাত্মক বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য, বিকৃত চেহারা বা ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার নিষিদ্ধ।

৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নারী, সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।

৫। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না।

৬। নির্বাচন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে হবে।

৭। ভোটারদের বিভ্রান্ত করা বা কারও মানহানি করার উদ্দেশ্যে এআই-নির্ভর বা সম্পাদিত কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026