1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তাঁর ছেলের বিরুদ্ধে পৃথক মামলা অনুমোদন দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর সাত এলাকায় বায়ুদূষণ বেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান আজ চতুর্থ। রাজধানীতে রবিবার সকাল ৯টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৬৪। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণে আজ বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে পাকিস্তানের শহর লাহোর, স্কোর ১৯৩।

বায়ুদূষণে ঢাকার এই অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার সাত স্থানে দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এর মধ্যে আছে বে’জ এইজ ওয়াটার, গোরান, মিরপুরের ইস্টার্ন হাউজিং, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলসংলগ্ন এলাকা, বেচারাম দেউড়ি, শান্ত ফোরাম ও কল্যাণপুর।

আজ ঢাকার যে বায়ুমান, তার পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে মানুষদের অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরে ব্যায়াম যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে। আর যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026