1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

সবচেয়ে বড় তথ্য ফাঁস গুগলের ঝুঁকিতে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

তথ্য-প্রযুক্তি ডেস্ক

 

গুগলের গুরুত্বপূর্ণ একটি তথ্যভান্ডার হ্যাকড হওয়ার ঘটনায় ঝুঁকিতে পড়েছেন প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

গত জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে কুখ্যাত হ্যাকার গ্রুপ শাইনি হান্টারস। এরপর তারা গোপনে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়।

Education news
Weather news
Opinion news
Environment news
Economic news
ওই তথ্য কাজে লাগিয়ে হ্যাকাররা গুগল কর্মী পরিচয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে ভুয়া ই-মেইল পাঠাচ্ছে এবং ফোনকলের মাধ্যমে লগইন তথ্য ও নিরাপত্তা কোড সংগ্রহ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে প্রতারকেরা ফোনকল করছে এবং পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে।

ইন্টেলে ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ ট্রাম্প প্রশাসনের
এর ফলে অনেকেই অ্যাকাউন্ট হারাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য ফাঁসের শিকার হচ্ছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট বলেন, তথ্যভান্ডার চুরির পর ফিশিং আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে।

ব্যবহারকারীদের সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের ফোনকল বা বার্তায় আস্থা না রেখে দ্রুত লগইন সেটিংস পরীক্ষা করা উচিত এবং শক্তিশালী জটিল পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন।

সেলসফোর্স মূলত গ্রাহকের তথ্য সংরক্ষণে ব্যবহৃত হলেও বর্তমানে এটি আরও বিস্তৃত কাজে ব্যবহৃত হয়। গুগলও জিমেইল ব্যবহারকারীদের প্রোফাইল তৈরিতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।

হ্যাকড হওয়ার সময় তথ্যভান্ডারে প্রায় ২৫০ কোটি রেকর্ড জমা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, গুগল নিরাপত্তায় বিপুল অর্থ বিনিয়োগ করলেও এত বড় ত্রুটি থেকে গেছে, যা হ্যাকাররা কাজে লাগিয়েছে। তাদের হাতে পৌঁছানো এসব ই-মেইল এখন কার্যত “সোনার খনি”।

তবে গুগল জানিয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের পাসওয়ার্ড নেই এবং তা নিরাপদ রয়েছে। কতজন ব্যবহারকারী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন—সে তথ্য প্রকাশ করেনি গুগল।

সংস্থার মুখপাত্র মার্ক কারায়ান এ বিষয়ে মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র: ডেইলি মেইল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026