1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সংবিধানে লিপিবদ্ধ দেশের মালিক হচ্ছে জনগণ: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ২৭৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি ;বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের সঙ্গে রাষ্ট্রের একটা চুক্তি আছে যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট। এই চুক্তিটা খুব বড় জিনিস। তার জন্য সংবিধান তৈরি হয়। আর এই সংবিধানের আইনগুলো তৈরি হয় জনকল্যাণের জন্য। বাংলাদেশের সংবিধানে বলা আছে দেশের মালিক জনগণ।’

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই দেশ পরিচালিক হবে জনগণের ইচ্ছায়। সেটা হওয়ার প্রক্রিয়া হলো ৫ বছর পরপর একটি নির্বাচন। সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দল সরকার গঠন করতে পারবে। এটি জনগণের একটি ব্যবস্থা।’

তিনি আরও বলেন, ‘একটি দল এই ব্যবস্থাকে যাতে সঠিকভাবে ব্যবহার না করা যায়, নির্বাচন যাতে তারা তাদের মতো করতে পারে সেজন্য এই নিরপেক্ষ তত্বাবধায়ক ব্যবস্থাকেই তারা বাতিল করে দিয়েছে।’

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ফখরুল আরও বলেন, ‘এবারও আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু এবারে ভিন্ন পদ্ধতিতে তারা গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে তাদের পক্ষে নিয়ে গেছে। ৫ শতাংশ জনগণও ভোট দিতে যায়নি। দেশের ন্যুনতম যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিএনপির হাজারও নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম, খুন করা হয়েছে। এটি শুধু একদলীয় শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। নির্বাচনের নামে নাটক প্রহসন তামাশা করার জন্য তারা এই ব্যবস্থাকে সাজিয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালসহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026