1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জুলাই স্মরণে ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

জুলাই স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী (১৮ জুলাই) দেশের মোবাইল গ্রাহকদের ১ জিবি বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৯ জুলাই) দেশের সব মোবাইল অপারেটরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ জারি করেছে বিটিআরসি।

নির্দেশ বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্খা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

বিটিআরসি জানায় , “মোবাইল অপারেটরা আগামী ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেবে। এছাড়া অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডাটা দেয়ার বিষয়টি এসএমএসের মাধ্যমে আগেই অবহিত করবে।”

এসএমএস সর্ম্পকে বিটিআরসি জানায়, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”

অপারেটরদের উক্ত পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে বিটিআরসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026