1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কারামুক্তির ১১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীকে সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১১তম বর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ অপরাহ্নে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীরা ফুলের তোড়া দিয়ে শেখ হাসিনাকে এই শুভেচ্ছা জানান।
দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ প্রথমে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, পরে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং আব্দুল মতিন খসরু।
এ সময় ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শ ম রেজাউল করিম, ড. আব্দুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্রধানমন্ত্রীকে পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
জাতীয় সংসদ ভবনের চত্বরে স্থাপিত বিশেষ সাব জেলে প্রায় ১১ মাস আটক থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের এই দিনে মুক্তি লাভ করেন।
এক এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর ব্যক্তিগত বাসভবন ধানমন্ডির সুধাসদন থেকে গ্রেফতার করে।
আটককালীন শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগ এবং তাঁর সহযোগী সংগঠন সহ দেশের বিভিন্ন স্থান থেকে শেখ হাসিনাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি ওঠে। জনগণের ঘন ঘন দাবি এবং চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026