1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শনিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যম বলেছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় বৃষ্টি অনেকটা কমেছে।

আগামী ২৪ জুন (মঙ্গলবার) পর্যন্ত বৃষ্টি কম থাকতে পারে। তবে রোববার (২২ জুন) থেকে দু-তিন দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। কমতে পারে দক্ষিণে। ২৫ জুন থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।

তিনি বলেন, বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় দু-তিন দিন তাপমাত্রাও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসও পার হতে পারে। ফলে কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ পরস্থিতি দেখা যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026