1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু মাহমুদ চৌধুরী কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, তদন্তে পুলিশ বিশ্রামে থাকলেও অভিনয়ে সরব খায়রুল বাসার: সাফল্য ও নতুন কাজের ধারাবাহিকতা সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: গঠিত হলো তিনটি তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ল স্বর্ণের দাম ১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে এবার চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে গণধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০১৯
  • ২০৪ বার দেখা হয়েছে

নোয়াখালীতে শিশুকন্যা ধর্ষণ ঘটনার ১০ দিন পার হতে না হতে এবার এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে নোয়াখালী সদর উপজেলার চর উড়িয়াতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ওই নারী ওই গ্রামের জনৈক এক ব্যক্তির স্ত্রী। বর্তমানে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারী জানান, কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। জমি কিনে দেওয়ার কথা বলে চর উড়িয়া গ্রামের জয়নাল ও লতিফ তার কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। কিন্তু কয়েকদিন পূর্বে লতিফ ও জয়নাল তাকে টাকা ফিরিয়ে দেবে বলে মোবাইলে জানায়। সেই কথা মতো গত রবিবার তিনি ঢাকা থেকে বাসযোগে রাত ১১টায় মাইজদী সোনাপুর বাসস্ট্যান্ডে নামেন। মোবাইল কথা অনুযায়ী জয়নাল ও লতিফ তাকে রিকশাযোগে যেখানে নেয়ার কথা সেখানে না নিয়ে স্থানীয় সফিকের বাগান বাড়িতে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে সফিক, অজিজুল হক, সেলিম, সামছুল হক ও জয়নাল তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আ. আজিম জানান, ভিকটিমের একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আরেকটি মঙ্গলবার হবে।
এ ব্যাপারে সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) মাহামুদ নাছের জনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026