1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
খেলাধূলা ডেস্ক
দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নতুন ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে খেলাধুলাকে একটি সম্ভাবনাময় ও স্থায়ী পেশা হিসেবে গড়ে তুলতে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করার বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন এলাকায় নবনির্মিত কৃত্রিম ঘাসের খেলার মাঠ ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব পরিকল্পনার কথা জানান। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে খুব শিগগিরই ১০টি ক্রীড়া ইভেন্টে ১৪ লাখের বেশি ক্রীড়াবিদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর আয়োজন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ে প্রাতিষ্ঠানিক ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলাকে নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকার চায় নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা খেলাধুলাকে কেবল অবসর বা বিনোদন হিসেবে না দেখে একটি সুনির্দিষ্ট জীবিকা ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাক। সেই পরিবেশ তৈরিতে ইউনিয়নভিত্তিক মাঠ সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ দীর্ঘমেয়াদে জাতীয় দলের জন্য মানসম্পন্ন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
ময়মনসিংহ জেলা ও স্থানীয় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে ব্যয়বহুল স্থাপনা নির্মাণের চেয়ে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। ময়মনসিংহ স্টেডিয়ামসহ জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনাগুলোর কার্যকর সংস্কারকাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনের সুবিধার কথা বিবেচনা করে দ্রুততম সময়ে সার্কিট হাউস মাঠের জন্য দুটি ক্রিকেট পিচ রোলার সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ফখরউদ্দিন আহমেদ বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াবিদরা।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্যোক্তা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক প্রধান কোচ মারুফুল হক ফেরদৌস। তিনি দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে বেসরকারি উদ্যোগ এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্ফ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঐতিহাসিক ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকারা এবং ‘দি স্পোর্টিভা’ একাদশ। জাতীয় দলের সাবেক ফুটবলারদের নৈপুণ্য উপস্থিত দর্শক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026