1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

পকেট ফাঁকা নিতান্তই যদি আত্মরক্ষা করতে চান, গরমের ওপর দায় চাপিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। এখানে সেখানে শুয়ে বসে মাসের বাকি দিনগুলো কাটিয়ে দেন…

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

আমার এক বড়ভাই বললেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমি বললাম, এটা তো পুরোনো কথা। হঠাৎ করে এ কথা বলার কারণ কী? এছাড়া প্রেম-ভালোবাসা বিষয়ক কথাবার্তা মানুষ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বলে। আপনি এই অফ সিজনে কেন বললেন? বড়ভাই হাসলেন। হালকা করে কাশলেন। তারপর বললেন, বলার কারণ আছে হে বৎস। বড় প্রেম যেমন শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়, ঠিক তেমনই ঈদ-পরবর্তী অর্থনৈতিক বেদনাও দেয়। অল্প-বিস্তর বলছি কেন, ভালোই বেদনা দেয়। আর সেই বেদনা পর্বটাই এখন চলছে। আহা! পকেট ফাঁকা হওয়ার বেদনা যে কত তীব্র, সবাই যদি বুঝত! খুব কষ্টে আছি রে ভাই, খুব কষ্টে আছি। অনেকটা চুলকানির মতো ব্যাপার। আমি অবাক হয়ে বললাম, চুলকানির মতো ব্যাপার বলতে? বড়ভাই বললেন, চুলকানি হচ্ছে এমন একটা জিনিস, যতক্ষণ চুলকাবি, মজাই লাগবে। মজাই লাগবে। তারপর যখন চুলকানো শেষ করবি, মনে হবে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। তার মানে এত জ্বালা জ্বালবে। আমি বললাম, ঘটনা সত্য। কিন্তু এসব কথা এখন কেন বলছেন? বড়ভাই বললেন, এই ছুটিতে যখন খরচ করি, এটা কিনি, সেটা কিনি, তখন চুলকানির মতোই আরাম পাই। কিন্তু ছুটির পরের সময়টায় যখন দেখি পকেট ফাঁকা, তখন শুধু জ্বলে আর জ্বলে। যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা আর কি। আমি বললাম, এতে কষ্ট পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। কারণ,  সবার পকেটই ফাঁকা। বড়ভাই বললেন, যার পকেট আছে, তার হয়েছে যত জ্বালা। যেহেতু ফাঁকা। আর যার পকেটই নেই, তার কোনো জ্বালা নেই। আমি বললাম, আপনার মতো লোকজনের সব দিক দিয়েই সমস্যা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026