1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ঘুম, মৃত্যু যুবকের!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০১৯
  • ২৭১ বার দেখা হয়েছে

মোবাইল ফোন চার্জে লাগিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু সেই ঘুম থেকে আর জেগে ওঠা হল না তাঁর। বিদ্যুতায়িত হয়ে ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই যুবক।

চার্জার থেকে বিদ্যুত সংযোগ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সোমবার থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় একটি কারখানার কর্মচারী। সোমবার রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে বিছানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার কানে হেডফোন লাগানো ও মোবাইল ফোনটি চার্জে লাগানো অবস্থায় পাওয়া যায়।

সকালের দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের কক্ষে প্রবেশ করে বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের স্বজনরা কক্ষে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা আগেই ওই যুবক মারা গেছেন।

মাত্র কয়েকমাস আগেই থাইল্যান্ডে একটি কারখানার শ্রমিকের প্রাণহানি ঘটে প্রায় একইভাবে। ওই শ্রমিক রাতে মোবাইল ফোন চার্জে রেখে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা জানান, কানে হেডফোন রেখে ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সূত্র: ডেইলি মেইল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026